খেলা-ধুলা

আর্সেনাল - এ্যাথলেটিকো সেমিফাইনাল আজ

আজ দিবাগত রাত ১ টায় UAFA CHAMPION LEAGUE এর ২য় লীগের সেমিফাইনালে হচ্ছে আর্সেনালের মুখোমুখি হচ্ছে এ্যাথলেটিকো মাদ্রিদ। এমিরেটস স্টেডিয়ামে আজকের বিজয়ীরা ফাইনালে লড়বে পিএসজি অথবা বায়ার্নের সাথে।

সর্বশেষ ম্যাচে ফুলহ্যাম কে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল।  অপরদিকে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারায় এ্যাথলেটিকো। সনি স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে খেলাটি সরাসরি দেখা যাবে। 

নিজেদের সর্বশেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্সেনাল ও এ্যাথলেটিকো তবে গ্রীজম্যান, আলভারেজরা মরিয়া হয়ে থাকবে আর্সেনালের জালে বল পাঠাতে। অন্যদিকে মার্টিনেলি ও সাকারাও ছাড় দেবার পাত্র নন। 

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নিশ্চিত করেছেন যে, ছোটখাটো আঘাত কাটিয়ে কাই হ্যাভার্টজ (পেশীর চোট) এবং মার্টিন ওডেগার্ড (হাঁটুর চোট) দুজনেই খেলার জন্য প্রস্তুত। তিনি বলেন, "এটা দারুণ ব্যাপার, কারণ আমাদের বিকল্প খেলোয়াড় প্রয়োজন। আমাদের বিভিন্ন ধরনের ম্যাচ খেলার সক্ষমতা দরকার, সেটা শুরু থেকে হোক বা খেলার মাঝেই হোক। তাদের দুজনকে ফিরে পাওয়াটা সত্যিই খুব ভালো খবর।"

নিজের স্নায়ুচাপ সামলানো প্রসঙ্গে এ্যাথলেটিকো কোচ  দিয়েগো সিমিওনে বলেন: "আমরা কোচরা এটা নিয়ে যতই ভাবি না কেন, ফুটবল খেলোয়াড়দের ওপরই নির্ভর করে; আমাদের শুধু তাদের সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুত করতে হবে। আমি বিশ্বাস করি যে অভিজ্ঞতা এবং সময় নিষ্ক্রিয়তার পরিবর্তে স্থিরতা এনে দেয় এবং এই ধরনের ম্যাচে নামার জন্য মানসিক শান্তি জোগায়।"

কোটি সমর্থকদের হাসিয়ে বা কাদিয়ে কারা যাবে ইউএফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তার জন্য সাজসাজ রবে অপেক্ষা করছে লন্ডনের এমিরেটস স্টেডিয়াম। 

মতামত দিন