আজ বিশ্ব "মা" দিবস।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার এই দিনটি বিশ্বজুড়ে মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা মৌনতা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন হিসেবে উদযাপিত হয়ে আসছে "মা" দিবস হিসাবে। আজ বিশ্ব "মা" দিবস।আনা জারভিস ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রথম মা দিবস পালনের উদ্যোগ নেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অফিসিয়াল স্বীকৃতি পায়১৯১৪ সালে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোন মাপকাঠি পৃথিবীতে এখনও আবিষ্কৃত হয়নি। মা হলেন সেই ব্যক্তি, যিনি কিনা সন্তানের খুশিতে খুশি হন, আবার সন্তানের দুঃখে দুখী।
রক্তের সম্পর্ক ছাড়াও মা ও সন্তানের মধ্যে আরেকটি সম্পর্ক আছে সেটি আত্মার৷ সন্তান ভালো হোক বা মন্দ, কাছে থাক বা দূরে মায়ের ভালোবাসা আর আত্মার টান তার প্রতি অকৃত্রিম ও অপরিবর্তনীয়।
পৃথিবীর প্রায় ৪৬টির বেশি দেশে এই দিনে মা দিবস পালিত হয়। মায়েদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য কোন আলাদা দিনের প্রয়োজন না হলেও মায়েদেরকে তাদের অবদান মনে করিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ সুযোগ তৈরী হয় এই দিনে প্রত্যেক সন্তানের কাছে ৷ সন্তান ভুমিষ্ট হওয়ার পর সে প্রথম যে শব্দটি উচ্চারণ করতে শিখে সেটি হলো মা। পৃথিবীতে কেবল মানুষই নয়, সকল প্রাণীরই তার মায়ের প্রতি টান ও দরদ বিশেষ যা কিনা অন্য কোন সম্পর্কে তৈরী হয়না ৷
মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানাই।
মতামত দিন