সাজা নাকি খালাস!
তালাক না হওয়া স্বত্তেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে অভিযুক্ত ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর মামলার শুনানিতে রায়ের দিন আগামী ১০ জুন ২০২৬ তারিখে আদালতে ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই বিয়ের খবর জানাজানির পর মামলাটি দায়ের করেন তামিমার প্রাক্তন স্বামী রাকিব হোসেন এবং ২০২২ সালে অভিযোগ গঠন করা হয়।
বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, নির্ধারিত দিনে উভয়পক্ষ তাদের চূড়ান্ত যুক্তি আদালতে উপস্থাপন করেছেন।শুনানিতে বাদীপক্ষ দাবি করেন, মামলায় আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য।
অপরদিকে নাসিরের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম অভিযোগ অস্বীকার করে তাদের খালাস প্রার্থনা করেন।
মামলার বিবরণীতে উঠে আসে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে বাদী রাকিবের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ এমন যে, সেই বৈবাহিক সম্পর্ক অব্যহত থাকতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।
বাদীপক্ষ ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আগামী ১০ই জুন রায়ের দিন ধার্য করেন।
মতামত দিন