ব্লু রিং অক্টোপাস সমুদ্রের এক ভয়ানক বিষ্ময়

ব্লু রিং অক্টোপাস(হাপালাসলেনা লুনুলাতা)
কয়েক মিনিটের মধ্যে বিশ জন মানুষ মেরে ফেলতে পারে ব্লু রিং অক্টোপাস । ৫ থেকে ৮ ইঞ্চির এই প্রাণীটিকে প্রশান্ত ও ভারত মহাসাগর ছাড়াও অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও জাপানের সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায়।
এরা বিশ্বের সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম। তুলনামূলকভাবে শান্ত স্বভাবের তবে উত্যক্ত করলে বা ধরলে এরা খুব বিপজ্জনক হতে পারে কারণ এদের বিষে টেট্রোডোটক্সিন নামক একটি শক্তিশালী নিউরোটক্সিন থাকে যার কোন এন্টিভেনম নেই। অর্থাৎ যদি দূর্ভাগ্যবশত ব্লু রিং অক্টোপাস আপনাকে কামড়ায় তাহলে ধরে নিন আপনার মৃত্যু অনিবার্য।
মতামত দিন