রাজনীতি

পশ্চিম বাংলার পরবর্তী মূখ্যমন্ত্রী শুভেন্দু ; শনিবার শপথ

বিজেপি পরিষদীয় দলের বৈঠকের পর পশ্চিম বাংলার নতুন মূখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন অমিত শাহ। 
শনিবার রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী৷ তার পর থেকেই বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই  বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়। 
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, শুভেন্দু অধিকারী ছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় কোনও নামের প্রস্তাবও আসেনি৷ 

মতামত দিন