পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। আগামী ১৩ মে পর্যন্ত উদযাপিত হবে এবারের পুলিশ সপ্তাহ। আগামী ১৩ই মে শেষ হবে পুলিশ সপ্তাহ।
সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন৷ এসময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।
পুলিশ সপ্তাহে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। ঐতিহ্য অনুযায়ী কৃতিত্বপূর্ণ কাজের জন্য সদস্যদের ‘বিপিএম’ ও ‘পিপিএম’ পদক দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানা যায় , বিভিন্ন ক্যাটাগরিতে ১০৯ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হলেও পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত কর্মকর্তাদের নাম থাকা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়।
মতামত দিন